আয়াত ই-মার্ট লিমিটেডের উদ্বোধন
রাজধানীর উত্তরা কড়াই রেস্টুরেন্টে আয়াত ই-মার্ট লিমিটেডের শুভ উদ্বোধন ও গ্র্যান্ড সেলিব্রেশন অনুষ্ঠিত হয়েছে। জমকালো আয়োজন ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন খাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, উদ্যোক্তা ও মিডিয়া প্রতিনিধি।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আয়াত ই-মার্ট লিমিটেডের উপদেষ্টা লায়ন এন. এম. নুরু। তিনি বলেন, “দেশে এখন মানুষ ক্রমেই কেমিক্যাল–মুক্ত, অরগানিক ও স্বাস্থ্যকর পণ্যের দিকে ঝুঁকছে। আয়াত ই-মার্ট সেই চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।”
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেডিয়েন্ট গ্রুপের জি এম (এডমিন, এইচআর অ্যান্ড কমপ্লায়েন্স) জিয়ার রহমান। তিনি বলেন, “অরগানিক পণ্যের বাজার বাংলাদেশে দ্রুত সম্প্রসারিত হচ্ছে। আয়াত ই-মার্টের মতো প্রতিষ্ঠান ভোক্তাদের আস্থা অর্জন করতে পারলে এটি শুধু ব্যবসায়িক নয়, বরং জনস্বাস্থ্য উন্নয়নেও বড় অবদান রাখবে।”
প্রধান আলোচক ও ব্যবস্থাপনা পরিচালক মো হুমায়ুন কবির বলেন, “আমাদের লক্ষ্য শুধু ব্যবসা নয়, মানুষের জন্য টেকসই স্বাস্থ্যকর সমাধান তৈরি করা। আমরা প্রাকৃতিক উপাদানের ভেতরেই বিশ্বাস রাখি। তাই ২৫০টির বেশি পণ্য আমরা বাজারে এনেছি—অরগানিক মধু, কালোজিরা তেল, অ্যালো ভেরা জেল, ভেষজ সাবান, স্পিরুলিনা, মাশরুম বেইজড সাপ্লিমেন্টস, মরিংগা পাউডার, হারবাল চা, ডায়াবেটিক ফ্রেন্ডলি ফুডসহ নানা পণ্য। এগুলো মানুষের দৈনন্দিন স্বাস্থ্য সচেতনতার এক নতুন দিগন্ত উন্মোচন করবে।”
প্রতিষ্ঠানটির পরিচালক আলেয়া বিলকিছ জানান, “আয়াত ই-মার্ট শুরু থেকেই আন্তর্জাতিক মান বজায় রেখে পণ্য উৎপাদন করছে। আমাদের প্রতিটি প্রোডাক্ট ল্যাব-টেস্টেড এবং ১০০% কেমিক্যাল–ফ্রি। আমরা চাই মানুষ নিরাপদ পণ্য ব্যবহার করে স্বাস্থ্যবান ও সচেতন জীবনযাপন করুক।”
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফারজানা আক্তার ইলা।
আয়াত ই-মার্ট লিমিটেড দেশের অন্যতম উদীয়মান ভেষজ ও অরগানিক পণ্য প্রস্তুত ও বিপণনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠার শুরু থেকেই প্রতিষ্ঠানটি “প্রকৃতির শক্তি, সুস্থ জীবনের প্রতিশ্রুতি”—এই মূলমন্ত্রকে ধারণ করে অগ্রসর হচ্ছে।
প্রতিষ্ঠানটির বিশেষ লক্ষ্য হলো—
ভোক্তাদের জন্য কেমিক্যাল–মুক্ত স্বাস্থ্যকর পণ্য সরবরাহ করা
স্থানীয় কৃষক ও ভেষজ চাষিদের সাথে কাজ করে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা
পরিবেশবান্ধব ও টেকসই উৎপাদন ব্যবস্থা গড়ে তোলা
ভবিষ্যৎ পরিকল্পনা-
আয়াত ই-মার্ট দেশের বিভিন্ন জেলায় শাখা খোলার পরিকল্পনা করছে, পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সারা দেশে ডেলিভারি সেবা চালু করতে যাচ্ছে। আগামী পাঁচ বছরের মধ্যে আন্তর্জাতিক বাজারেও প্রবেশের পরিকল্পনা রয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, অরগানিক পণ্য কেবল ব্যক্তিগত স্বাস্থ্য রক্ষায় নয়, বরং পরিবেশের জন্যও উপকারী। তাই ভেষজ ও প্রাকৃতিক উপাদানভিত্তিক পণ্যের ব্যবহার সমাজে সচেতনতার নতুন ধারা তৈরি করবে।
এই আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে সহযোগিতা করেছে স্বনামধন্য মিডিয়া প্রতিষ্ঠান ইজা বিজকন।