Log In

কাফনের কাপড় পরে বস্তিবাসীদের প্রতীকী অবস্থান :২ দফা দাবি আদায়ে ৭২ ঘন্টার আল্টিমেটাম

কাফনের কাপড় পরে বস্তিবাসীদের প্রতীকী অবস্থান :২ দফা দাবি আদায়ে ৭২ ঘন্টার আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক: “রাজধানীর বিজয় স্মরণীস্থ কলমিলতা বাজার ও মিরপুর ভাষানটেক বস্তি পুনর্বাসন প্রকল্প” দুটির দাবি বাস্তবায়নে মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীরা লাগাতার অবস্থান কর্মসূচীর অংশ হিসেবে বুধবার (১৩ আগস্ট) কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে কাফনের কাপড় পরে প্রতীকী অবস্থান কর্মসূচী পালন করেছে।

এসময় শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান আলহাজ মো. আব্দুর রহিম ও তার সন্তান এডভোকেট নূরতা আরা ঐশীসহ শতশত বস্তিবাসী উপস্থিত ছিলেন। এর আগে, গত সোমবার সচিবালয়ের গেইটে প্রতীকী অনশন করতে গেলে তাদের বাঁধা দেয় পুলিশ। তখন নতুন কর্মসূচী ঘোষনা করেন তারা। কাফনের কাপড় পরে প্রতীকী অবস্থান কর্মসূচীতে আব্দুর রহিম বলেন, বিগত সরকারের কাছে বারবার কলমিলতা বাজার ও মিরপুর ভাষানটেক বস্তি পুনর্বাসন প্রকল্প দুটির সমাধান চেয়েও সমাধান পাইনি। অতঃপর গত বছর হাসিনা সরকারের পতনের পর এ বিষয়ে অর্ন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে স্থানীয় সরকার মন্ত্রণালয়, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়, ভূমিমন্ত্রণালয়, জননিরাপত্তা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ পুলিশের আইজিপি বরাবরে যথাযথ ব্যবস্থা নিয়ে অবহিত করার জন্য নির্দেশ প্রদান করেন।

এর প্রেক্ষিতে ২০২৪ সালের ডিসেম্বর মাসে ভূমি মন্ত্রণালয় ৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠনও করেন। প্রজ্ঞাপনে আগামী ৩ মাসের মধ্যে রিপোর্ট দাখিল করার নির্দেশ দেন। অদৃশ্য কারণে ৭ মাস অতিবাহিত হলেও এর কোনো অগ্রগতি নেই। প্রতিবেদনও দাখিল হয়নি, বস্তিবাসীদের ভাগ্যও পরিবর্তন হয়নি। অথচ, আমলাদের ও উপদেষ্টাদের ভাগ্য ঠিকই পরিবর্তন হচ্ছে। তিনি বলেন, আমরা শান্তিপূর্ণভাবে গত ৯ আগস্ট শনিবার থেকে আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমাদের লাগাতার আন্দোলনের অংশ হিসেবে গত সোমবার সচিবালয়ের গেইটে প্রতীকী অনশন করতে গেলে পুলিশ আমাদের বাধা দেয়। যা খুবই দুঃখজনক।

যত বাঁধা দেয়াই হোক না কেন, আমাদের আন্দোলন চলবেই। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা রাজপথেই থাকবো, প্রয়োজনে জীবন দেব, তবু রাজপথ থেকে পিছপা হব না।
এসময় তিনি ‘কলমিলতা বাজার ও মিরপুর ভাষানটেক বস্তি পুনর্বাসন প্রকল্প’ দুটির দাবি বাস্তবায়নে অন্তর্বর্তীকালীন সরকারকে ৭২ ঘন্টার আল্টিমেটাম দেন। দাবি না মানলে আগামী সোমবার শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচী পালনের ঘোষণা দেন।

বংলার জামিন

মধ্যবিত্ত পরিবারের জন্য হিউম্যান এইড`র মানবিক সহায়তার দোকান উদ্বোধন   নিজস্ব প্রতিবেদক: আত্মমর্যাদাশীল মধ্যবিত্তের পাশে দাঁড়াবে মধ্যবিত্ত, এই প্রতিপাদ্যে হিউম্যান এইড এন্ড ট্রাস্ট ইন্টারন্যাশনালের মানবিক সহায়তার আরও একটি দোকান উদ্বোধন হয়েছে। সোমবার সন্ধ্যায় রাজধানীর রামপুরায় ‌‌’যার আছে দিয়ে যান, যার নেই নিয়ে যান; যখন হবে দিয়ে যান’ এই স্লোগানকে সামনে রেখে মধ্যবিত্ত পরিবারের জন্য দোকানটি উদ্বোধন করা হয়।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হিউম্যান এইড এন্ড ট্রাস্ট ইন্টারন্যাশনাল এর  মহাসচিব অ্যাডভোকেট মোঃ আবজাল হোসাইন মৃধা। তিনি বলেন, মধ্যবিত্ত  পরিবারের জন্য এ উদ্ব্যেগ হাতে নিয়েছেন তারা। পর্যায়ক্রমে সারা দেশে এই কার্যক্রম ছড়িয়ে দেয়া হবে। এসময়, সমাজের বিত্তশালীদের এমন মানবিক কার্যক্রমে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।  অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট নাসির উদ্দিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল্লাহ ফারুক জুয়েল, সহকারী মহাসচিব মোঃ ছাইফুল ইসলাম, অ্যাডভোকেট এম ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট পারভেজ হোসেন, আরাফাত সিদ্দিকি, যোবায়ের শাহীন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ এমদাদ হুসাইন, মানবাধিকার বিষয়ক সম্পাদক  মোঃ হামিম আল হাসান তালুকদার, সহ প্রচার সম্পাদক পিয়াস উদ্দিন, দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক এডভোকেট শেখ ঝর্ণা জব্বারসহ আরও অনেকে। এছাড়া সংগঠনের রামপুরা শাখার সভাপতি এটিএম মাহবুবুল আলম কমল, সাধারণ সম্পাদক মরিয়ম সুলতানা উপস্থিত ছিলেন।   এসময় মুনাজাত পরিচালনা করেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক  জাকারিয়া মাহমুদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *