গ্রীন ভয়েসের উদ্যোগে দাউদকান্দিতে জুলাই দিবস উদযাপন
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি: জুলাই পূনর্জাগরণ ও জুলাই গণ-অভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে একটি গাছ একটি প্রান এই স্লোগানকে সামনে রেখে গ্রীন ভয়েস দাউদকান্দি উপজেলা শাখার আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি ও দোয়ার আয়োজন করা হয়েছে।
আজ রোববার সকাল ১০ টায় দাউদকান্দির গৌরীপুরে আম, কাঁঠাল, কাঠবাদাম, কৃষ্ণচূড়া, কাঠগোলাপ, আমড়া, জাম্বুরা সহ বিভিন্ন ফলজ ও ঔষধি গাছ রোপণের মধ্য দিয়ে এই বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রীন ভয়েস দাউদকান্দি উপজেলা শাখার আহ্বায়ক মোঃ ইকরাম হাসান।
এতে উপস্থিত ছিলেন গৌরীপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আনোয়ার হোসেন, সমাজ সেবক মোঃ আল আমিন, শিক্ষক মোমশেদ হোসেন, লেখিকা সানজিদা বেগম ও গ্রীন ভয়েসের সেচ্ছাসেবীরা সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে মোঃ ইকরাম হাসান সকল সবুজ যোদ্ধার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সবুজ বাংলাদেশ বিনির্মাণে সবাই’কে এগিয়ে আসতে হবে। আগামী প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গঠনে তরুণ প্রজন্মের এগিয়ে আসার বিকল্প নেই।
এই উদ্যোগ শহিদদের স্মৃতি ধরে রাখবে বলে মন্তব্য করেন উপস্থিত সকলে।