Log In

জামায়াত পিআর পদ্ধতির নির্বাচনে অনড়: গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে পেশিশক্তি, কালোটাকা আর মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে,পার্লামেন্ট যোগ্য সংসদ সদস্য পাবে।

শনিবার (১৬ আগস্ট) সকালে নড়াইল জেলা পরিষদ মিলনায়তনে জেলা জামায়াতে ইসলামীর লিডারশিপ প্রশিক্ষণের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পিআর পদ্ধতির নির্বাচন গ্রহণ না করার ব্যাপারে বিএনপি তো অনড়? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জামায়াত নেতা বলেন, আমরাও তো পিআর পদ্ধতিতে অনড়। এ পদ্ধতির নির্বাচনে রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর ভোটের যে মর্যাদা সাধারণ খেটে খাওয়া মানুষের ভোটের ও সেই একই মর্যাদা থাকবে। কোনো দল পিআর পদ্ধতির নির্বাচন চায় বা না চায়, আগামী সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে অনুষ্ঠিত হবে, দেশের জনগণ পিআর পদ্ধতি গ্রহণ করবেন। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে পৃথিবীতে যতগুলো পদ্ধতি চালু আছে, তার মধ্যে পিআর পদ্ধতি সবচেয়ে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ। ৯১টি দেশে পিআর পদ্ধতি চালু আছে।

তিনি আরও বলেন, আমরা নির্বাচন সামনে রেখে পিআর পদ্ধতি চাচ্ছি তা নয়, আমাদের সাবেক আমির অধ্যাপক গোলাম আজম নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে দুটি পদ্ধতির কথা বলে গেছেন। এর মধ্যে একটি তত্ত্বাবধায়ক সরকার, অন্যটি পিআর পদ্ধতির নির্বাচন। বিগত নির্বাচন নিরপেক্ষ করতে তত্ত্বাবধায়ক সরকার যেমন প্রতিষ্ঠিত হয়েছে, তেমনি সবদলের অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের লক্ষে পিআর পদ্ধতিও প্রতিষ্ঠিত হবে।

জেলা জামায়াতে ইসলামীর লিডারশিপ প্রশিক্ষণ কর্মশালায় আরও উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন, মির্জা আশেক এলাহী, জেলা আমির আতাউর রহমান বাচ্চু ও সেক্রেটারি ওবায়দুল্লাহ কায়সারসহ অনেকে।

বংলার জামিন

মধ্যবিত্ত পরিবারের জন্য হিউম্যান এইড`র মানবিক সহায়তার দোকান উদ্বোধন   নিজস্ব প্রতিবেদক: আত্মমর্যাদাশীল মধ্যবিত্তের পাশে দাঁড়াবে মধ্যবিত্ত, এই প্রতিপাদ্যে হিউম্যান এইড এন্ড ট্রাস্ট ইন্টারন্যাশনালের মানবিক সহায়তার আরও একটি দোকান উদ্বোধন হয়েছে। সোমবার সন্ধ্যায় রাজধানীর রামপুরায় ‌‌’যার আছে দিয়ে যান, যার নেই নিয়ে যান; যখন হবে দিয়ে যান’ এই স্লোগানকে সামনে রেখে মধ্যবিত্ত পরিবারের জন্য দোকানটি উদ্বোধন করা হয়।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হিউম্যান এইড এন্ড ট্রাস্ট ইন্টারন্যাশনাল এর  মহাসচিব অ্যাডভোকেট মোঃ আবজাল হোসাইন মৃধা। তিনি বলেন, মধ্যবিত্ত  পরিবারের জন্য এ উদ্ব্যেগ হাতে নিয়েছেন তারা। পর্যায়ক্রমে সারা দেশে এই কার্যক্রম ছড়িয়ে দেয়া হবে। এসময়, সমাজের বিত্তশালীদের এমন মানবিক কার্যক্রমে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।  অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট নাসির উদ্দিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল্লাহ ফারুক জুয়েল, সহকারী মহাসচিব মোঃ ছাইফুল ইসলাম, অ্যাডভোকেট এম ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট পারভেজ হোসেন, আরাফাত সিদ্দিকি, যোবায়ের শাহীন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ এমদাদ হুসাইন, মানবাধিকার বিষয়ক সম্পাদক  মোঃ হামিম আল হাসান তালুকদার, সহ প্রচার সম্পাদক পিয়াস উদ্দিন, দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক এডভোকেট শেখ ঝর্ণা জব্বারসহ আরও অনেকে। এছাড়া সংগঠনের রামপুরা শাখার সভাপতি এটিএম মাহবুবুল আলম কমল, সাধারণ সম্পাদক মরিয়ম সুলতানা উপস্থিত ছিলেন।   এসময় মুনাজাত পরিচালনা করেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক  জাকারিয়া মাহমুদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *