Log In

সংবাদ শিরোনাম:
যুবদল ঢাকা মহানগর দক্ষিণের বিক্ষোভ মিছিল : ফ্যাসিবাদ রোধে পথে পথে ব্যারিকেড তৈরি হবে -রিজভী রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী এমপির বাড়িতে আগুনে পেট্রোল বোমা বা নাশকতার সুনির্দিষ্ট আলামত মেলেনি প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী ত্যাগ ও বিশ্বস্ততার মূর্ত প্রতীক গিয়াস উদ্দিন আল মামুন রাজউক’র ইমারত পরিদর্শক তারিফুরের সীমাহীন দুর্নীতি! ( পর্ব-১) *মদ, জুয়া ও নারীদের পেছনেই প্রতিমাসে খরচ করে লাখ লাখ টাকা! বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা ইজতেমা মাঠে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ সাদপন্থিদের নিষিদ্ধ ও ইজতেমা না করতে দেওয়ার দাবি ভোটার হতে যেসব তথ্য লাগবে

প্রখ্যাত সাংবাদিক ড. আব্দুল হাই সিদ্দিকের জন্মদিন আজ

প্রখ্যাত সাংবাদিক ড. আব্দুল হাই সিদ্দিকের জন্মদিন আজ

নিজস্ব প্রতিবেদক: ক্যাপখোলা কলম হাতে এক তুখোড় সাংবাদিক, যিনি তাঁর মেধায়, প্রজ্ঞায় পরবর্তীতে পেয়েছেন অগণিত মানুষের টুপিখোলা সন্মান। তিনি বাংলাদেশের অন্যতম সাংবাদিক, পিআইবি’র সাবেক মহাপরিচালক, বাংলাভিশন টেলিভিশনের প্রধান সম্পাদক ও হেড অব নিউজ ড. আবদুল হাই সিদ্দিক।

আজ এই মহান মানুষটির জন্মদিন। নরসিংদী জেলায় ১৯৬০ সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন তিনি। কেউ তাঁকে বলেন খবরের কবি, কেউ বলেন প্রজ্জ্বলিত তারকা, আবার অনেকের কাছে তিনি অপার এক অনুপ্রেরণার রাজসিক উদাহরণ। দরিয়ার মতো বিশাল হৃদয়ের এক মেধাবী সাংবাদিক তিনি।

ড. আবদুল হাই সিদ্দিক, যিনি ১৯৮৩ সালে দৈনিক আজাদের ঢাকা বিশ্ববিদ্যালয় রিপোর্টার হিসেবে নিজেকে সাংবাদিকতার সাথে সম্পৃক্ত করেন। তারপর ১৯৮৬ সালে তিনি দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার হিসেবে যোগদান করে পর্যায়ক্রমে সিনিয়র রিপোর্টার, বিশেষ সংবাদদাতা এবং চীফ রিপোর্টার পদে অধিষ্ঠিত ছিলেন। সাংবাদিকতা জগতের এই অনন্য মানুষটি কাজ করেছেন আরও বিভিন্ন মিডিয়ায়। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ(পি আই বি) এর মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের মহাপরিচালকের দায়িত্বও পালন করেছেন তিনি। বর্তমানে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের হেড অব নিউজ ও প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব কর্মরত আছেন তিনি।

শিক্ষাজীবনে তিনি প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং এ স্নাতক (সম্মান), স্নাতকোত্তর এবং পরবর্তীতে সংবাদপত্রের ওপর পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি একজন সফল লেখক ও সম্পাদক। তার সম্পাদনায় বেরিয়েছে প্রাকৃতিক বিজ্ঞান, আধুনিক তথ্যকোষসহ একাধিক তথ্যবহুল গ্রন্থ। লিখেছেন ‘সংবাদপত্রের বন্টন ব্যবস্থাপনা, সংবাদপত্র বিপণন’ এর মতো গুরুত্বপূর্ণ কিছু বই।

ছাত্রজীবনে কাব্যচর্চা করলেও পরবর্তীতে খবরের কাগজে বিপ্লবের শপথ রচনা করেছেন তিনি। পত্রিকার পাতায় পাতায় এঁকেছেন মাটি ও মানুষের ছবি। বাংলাদেশের সাংবাদিকতা আকাশের এই উজ্জ্বল নক্ষত্রের দীর্ঘায়ু কামনা করি। সত্য পথের এই মহীরুহ হোক আমাদের অনুপ্রেরণার উৎস। শুভ জন্মদিন সাংবাদিক ড. আবদুল হাই সিদ্দিক।

এই মহান ব্যক্তির জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অফুরান শুভেচ্ছা জানাচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শুভেচ্ছা জানিয়েছে জাতীয় প্রেসক্লবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ। একই সাথে নরসিংদী জেলার বিভিন্ন সংগঠন ও বিভিন্ন মহল এবং বিশিষ্ট ব্যাক্তিরা এই বরেণ্য সাংবাদিক ড. আব্দুল হাই সিদ্দিক এর জন্মদিনে শুভেচ্ছা, অভিনন্দনের পাশাপাশি উনার দীর্ঘায়ু কামনা করছেন।

বাংলার জমিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *