Log In

সংবাদ শিরোনাম:
যুবদল ঢাকা মহানগর দক্ষিণের বিক্ষোভ মিছিল : ফ্যাসিবাদ রোধে পথে পথে ব্যারিকেড তৈরি হবে -রিজভী রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী এমপির বাড়িতে আগুনে পেট্রোল বোমা বা নাশকতার সুনির্দিষ্ট আলামত মেলেনি প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী ত্যাগ ও বিশ্বস্ততার মূর্ত প্রতীক গিয়াস উদ্দিন আল মামুন রাজউক’র ইমারত পরিদর্শক তারিফুরের সীমাহীন দুর্নীতি! ( পর্ব-১) *মদ, জুয়া ও নারীদের পেছনেই প্রতিমাসে খরচ করে লাখ লাখ টাকা! বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা ইজতেমা মাঠে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ সাদপন্থিদের নিষিদ্ধ ও ইজতেমা না করতে দেওয়ার দাবি ভোটার হতে যেসব তথ্য লাগবে

যুবদল ঢাকা মহানগর দক্ষিণের বিক্ষোভ মিছিল : ফ্যাসিবাদ রোধে পথে পথে ব্যারিকেড তৈরি হবে -রিজভী

যুবদল ঢাকা মহানগর দক্ষিণের বিক্ষোভ মিছিল : ফ্যাসিবাদ রোধে পথে পথে ব্যারিকেড তৈরি হবে -রিজভী

 

নিজস্ব প্রতিবেদক
জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ফ্যাসিবাদের আকাঙ্ক্ষা ও স্বপ্ন প্রতিরোধে জাতীয়তাবাদী শক্তি মাঠে থাকবে বলে ঘোষণা দিয়ে রুহুল কবির রিজভী বলেন, সারা দেশে গণমানুষ পথে পথে, মোড়ে মোড়ে ব্যারিকেড তৈরি করবে। আজ শনিবার (১৪ নভেম্বর) দুপুরে রাজধানীতে জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের এক বিক্ষোভ মিছিল শেষ সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এসব কথা বলেন। জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শাহবাগ পর্যন্ত এই বিক্ষোভ মিছিল হয়। সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের জ্বালাও-পোড়াও এবং ককটেল হামলার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে যুবদল।
আওয়ামী লীগের (রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ) নেতারা বিদেশে সুখেই আছেন উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, তাঁদের কেউ কলকাতায়, কেউ থাইল্যান্ড ও মালয়েশিয়ায় ঘুরে বেড়াচ্ছেন। আর দেশে তৃণমূলের টোকাই নেতা-কর্মীদের হাতে বোমা দিয়ে আতশবাজি করা হচ্ছে। এসব আতশবাজিতে বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ভয় পায় না।
রুহুল কবির রিজভী ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে বলেন, ‘আপনার গুম, খুনের মধ্যেও তারা বুক চিতিয়ে লড়াই করেছে। তারা ভয় পায় না, মাথানত করেনি।’ তিনি বলেন, ‘এই বিক্ষোভ অন্যায়ের বিরুদ্ধে, জুলুমবাজের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে, রক্তপিপাসু শেখ হাসিনার বিরুদ্ধে।’
রিজভী বলেন, ‘তাঁর (শেখ হাসিনা) বাবার রচিত ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। আইনের আওতায় তাঁর যে দণ্ড হয়েছে, সেই দণ্ড তাঁকে ভোগ করতে হবে। মানুষ হত্যার জন্য, ছাত্র হত্যার জন্য তাঁর যে দণ্ড হয়েছে, আরও যেগুলো বিচারাধীন আছে, প্রত্যেকটার দণ্ড তাঁকে ভোগ করতে হবে।’
মিছিলে যুবদলের কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।

 

বাংলার জমিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *