Log In

সংবাদ শিরোনাম:
যুবদল ঢাকা মহানগর দক্ষিণের বিক্ষোভ মিছিল : ফ্যাসিবাদ রোধে পথে পথে ব্যারিকেড তৈরি হবে -রিজভী রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী এমপির বাড়িতে আগুনে পেট্রোল বোমা বা নাশকতার সুনির্দিষ্ট আলামত মেলেনি প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী ত্যাগ ও বিশ্বস্ততার মূর্ত প্রতীক গিয়াস উদ্দিন আল মামুন রাজউক’র ইমারত পরিদর্শক তারিফুরের সীমাহীন দুর্নীতি! ( পর্ব-১) *মদ, জুয়া ও নারীদের পেছনেই প্রতিমাসে খরচ করে লাখ লাখ টাকা! বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা ইজতেমা মাঠে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ সাদপন্থিদের নিষিদ্ধ ও ইজতেমা না করতে দেওয়ার দাবি ভোটার হতে যেসব তথ্য লাগবে

জয়পুরহাটে হত্যা মামলায় মা-ছেলেসহ ৫ জনের মৃত্যুদণ্ড

জয়পুরহাটে হত্যা মামলায় মা-ছেলেসহ ৫ জনের মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবিতে আবু হোসাইন নামের এক ব্যক্তিকে হত্যার দায়ে পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ৫০ হাজা টাকা করে জরিমানা করা হয়েছে।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক মো. নুরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন পাঁচবিবি উপজেলার কোকতারা গ্রামের মৃত রুস্তম আলীর স্ত্রী সহিদা বেগম ও ছেলে মো. রব্বানী, একই উপজেলার দরগাপাড়া গ্রামের আবু রায়হানের স্ত্রী আমিনা বেগম ও ছেলে রাফিউল এবং কোকতারা গ্রামের নায়েব আলীর ছেলে মোজাফফর হোসেন।

জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) নৃপেন্দ্রনাথ মণ্ডল এতথ্য নিশ্চিত করেছেন।

আসামিদের মধ্যে আমিনা বেগম পলাতক। বাকি চার আসামিকে পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়েছে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে ২০১০ সালের ২৫ মার্চ সকালে আবু তাহেরকে ধারালো অস্ত্র নিয়ে হামলা করেন আসামিরা। এসময় তার ছেলে আবু হোসেন এগিয়ে এলে আসামিরা তাকেও মারধর করেন এবং গুরুতর আহত করে পালিয়ে যান। পরে চিকিৎসাধীন অবস্থায় আবু হোসেনের মৃত্যু হয়।

এ ঘটনায় তার বাবা আবু তাহের ওই বছরের ৪ এপ্রিল পাঁচবিবি থানায় ৯ জনের নাম উল্লেখ করে মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে আজ এ রায় ঘোষণা করেন আদালত।

 

বাংলার জমিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *