Log In

সংবাদ শিরোনাম:
যুবদল ঢাকা মহানগর দক্ষিণের বিক্ষোভ মিছিল : ফ্যাসিবাদ রোধে পথে পথে ব্যারিকেড তৈরি হবে -রিজভী রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী এমপির বাড়িতে আগুনে পেট্রোল বোমা বা নাশকতার সুনির্দিষ্ট আলামত মেলেনি প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী ত্যাগ ও বিশ্বস্ততার মূর্ত প্রতীক গিয়াস উদ্দিন আল মামুন রাজউক’র ইমারত পরিদর্শক তারিফুরের সীমাহীন দুর্নীতি! ( পর্ব-১) *মদ, জুয়া ও নারীদের পেছনেই প্রতিমাসে খরচ করে লাখ লাখ টাকা! বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা ইজতেমা মাঠে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ সাদপন্থিদের নিষিদ্ধ ও ইজতেমা না করতে দেওয়ার দাবি ভোটার হতে যেসব তথ্য লাগবে

রংপুরে সেপটিক ট্যাংকে পড়ে নিহত ৩

রংপুরে সেপটিক ট্যাংকে পড়ে নিহত ৩

রংপুরের মিঠাপুকুরে সেপটিক ট্যাংকে পড়ে মা ও ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল ৬টার দিকে উপজেলার শাল্টি গোপালপুর ইউনিয়নের ধাপ উদয়পুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই গ্রামের বাদশা মিয়ার স্ত্রী দেলোয়ারা বেগম (৫৫), দেলোয়ারা বেগমের ছেলে ইদা মিয়া (৩৫) এবং তোবারক হোসেনের ছেলে ইবলুল মিয়া (৩৫)।

স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, দেলোয়ারা বেগমের বাড়ির পেছনে গরুর মলমূত্র যাওয়ার জন্য একটা সেপটিক ট্যাংক খোঁড়া হয়েছিল। ওই ট্যাংকের পাশে মই দিয়ে ঘরের সানশেটের ওপর লাউয়ের পাতা তুলছিলেন দেলোয়ারা বেগম। এ সময় মই ভেঙে নিচে সেপটিক ট্যাংকের গর্তে পড়ে যান তিনি।

পরে তাকে বাঁচাতে এগিয়ে এসে তার ছেলে ইদা মিয়াও সেখানে পড়ে যান। এরপর ওই দুজনকে বাঁচাতে প্রতিবেশী ইবলুল মিয়া গেলে তিনিও ওই ট্যাংকে পড়েন এবং তিনজনই সেখানে মারা যান। খবর পেয়ে মিঠাপুকুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সেপটিক ট্যাংক থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেন।

মিঠাপুকুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মশিউর রহমান বলেন, সেপটিক ট্যাংকটি সরু ও গভীর ছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সকাল সাড়ে ৭টার দিকে তিনজনের মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

গোপালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুন অর রশিদ তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলার জমিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *