Log In

সংবাদ শিরোনাম:
যুবদল ঢাকা মহানগর দক্ষিণের বিক্ষোভ মিছিল : ফ্যাসিবাদ রোধে পথে পথে ব্যারিকেড তৈরি হবে -রিজভী রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী এমপির বাড়িতে আগুনে পেট্রোল বোমা বা নাশকতার সুনির্দিষ্ট আলামত মেলেনি প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী ত্যাগ ও বিশ্বস্ততার মূর্ত প্রতীক গিয়াস উদ্দিন আল মামুন রাজউক’র ইমারত পরিদর্শক তারিফুরের সীমাহীন দুর্নীতি! ( পর্ব-১) *মদ, জুয়া ও নারীদের পেছনেই প্রতিমাসে খরচ করে লাখ লাখ টাকা! বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা ইজতেমা মাঠে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ সাদপন্থিদের নিষিদ্ধ ও ইজতেমা না করতে দেওয়ার দাবি ভোটার হতে যেসব তথ্য লাগবে

সাবেক প্রেমিকরা আমাকে ফোন করে না : আদাহ শর্মা

সাবেক প্রেমিকরা আমাকে ফোন করে না : আদাহ শর্মা

বলিউড ইন্ডাস্ট্রিতে আদাহ শর্মা ছিলেন সামান্য পরিচিত একজন অভিনেত্রী। কিন্তু চলতি বছরে ‘দ্য কেরালা স্টোরি’ সিনেমার মাধ্যমে রাতারাতি বিরাট তারকা বনে গেছেন লাস্যময়ী। এর ফলে দর্শকের তার সম্পর্কে জানার আগ্রহ বেড়ে গিয়েছে কয়েক গুণ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন নিয়ে একাধিক প্রশ্নের মুখোমুখি হন আদাহ শর্মা। তাকে তার লাভলাইফ নিয়েও প্রশ্ন করা হয়। কোনো প্রশ্নই এড়িয়ে যাননি অভিনেত্রী। সব প্রশ্নেরই সাবলীল উত্তর দিয়েছেন তিনি।

নিজের প্রাক্তন প্রেমিককে নিয়ে কথা বলতে গিয়ে মজার ছলে আদাহ শর্মা বলেন, প্রাক্তন প্রেমিকরা আমাকে ফোন করেন না, আমিই উল্টো তাদের ফোন করি। আমি নেশার ঘোরে না থেকেও এসব কাজ করি। এক চামচ কাশির ওষুধ পেটে পড়লেই হয়।

উল্লেখ্য, বিতর্ক পিছু না ছাড়লেও ‘দ্য কেরালা স্টোরি’ ব্যাপক সাফল্য অর্জন করেছে। বক্স অফিসে এখন পর্যন্ত ২০০ কোটি টাকার বেশি আয় করেছে আদাহ শর্মা অভিনীত সিনেমাটি। ভারতে চলতি বছরে মুক্তিপ্রাপ্ত ‘পাঠান’-এর পরেই রয়েছে সিনেমাটির অবস্থান। সূত্র : আনন্দবাজার

বাংলার জমিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *