Log In

সংবাদ শিরোনাম:
যুবদল ঢাকা মহানগর দক্ষিণের বিক্ষোভ মিছিল : ফ্যাসিবাদ রোধে পথে পথে ব্যারিকেড তৈরি হবে -রিজভী রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী এমপির বাড়িতে আগুনে পেট্রোল বোমা বা নাশকতার সুনির্দিষ্ট আলামত মেলেনি প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী ত্যাগ ও বিশ্বস্ততার মূর্ত প্রতীক গিয়াস উদ্দিন আল মামুন রাজউক’র ইমারত পরিদর্শক তারিফুরের সীমাহীন দুর্নীতি! ( পর্ব-১) *মদ, জুয়া ও নারীদের পেছনেই প্রতিমাসে খরচ করে লাখ লাখ টাকা! বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা ইজতেমা মাঠে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ সাদপন্থিদের নিষিদ্ধ ও ইজতেমা না করতে দেওয়ার দাবি ভোটার হতে যেসব তথ্য লাগবে

সেনাকুঞ্জে খালেদা জিয়া

সেনাকুঞ্জে খালেদা জিয়া

সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সঙ্গে আছেন ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বেলা পৌনে ৪টার দিকে সেনাকুঞ্জে পৌঁছান খালেদা জিয়া।

বিএনপি চেয়ারপাসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানান, খালেদা জিয়ার সঙ্গে রয়েছেন তার ছোট ছেলের স্ত্রী শর্মিলা রহমান সিঁথি।

দিদার জানান, খালেদা জিয়া ছাড়াও সেনাকুঞ্জের অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দাকার মোশাররফ হোসেন, আব্দুল মঈন খান, এ জেড এম জাহিদ হোসেন, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য ফজলে এলাহী আকবর, বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, বিশেষ সহকারী শিমুল বিশ্বাস, খালেদা জিয়ার নিরাপত্তার দায়িত্বে থাকা এ কে এম শাসমুল ইসলাম প্রমুখ।

এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে বাসভবন ফিরোজা থেকে নিজের সাদা রঙের প্রাডো গাড়িতে করে সেনাকুঞ্জের অনুষ্ঠানে যোগ দিতে রওয়না হন খালেদা জিয়া। সেখানে গিয়ে হুইল চেয়ারে করে অনুষ্ঠানে যোগ দেন সাবেক এই প্রধানমন্ত্রী।

সর্বশেষ ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি সিলেট সফর করেন খালেদা জিয়া। আর ৮ ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে কারাগারে যান। তারপর ২০২০ সালে করোনা ভাইরাসের মধ্যে সাবেক আওয়ামী লীগ সরকারের সময় নির্বাহী আদেশে মুক্তি পেলেও জনসম্মুখে কোনো অনুষ্ঠানে যাননি তিনি।

ফলে, প্রায় ৬ বছর পর কোনো অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন খালেদা জিয়া। সর্বশেষ ২০১২ সালে সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে তিনি যোগ দিয়েছিলেন।

২০১০ সালের নভেম্বরে তৎকালীন বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়াকে তার সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদ করা হয়। এর পর থেকে তিনি আর সেনানিবাসে যাননি।

বাংলার জমিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *