Log In

সংবাদ শিরোনাম:
যুবদল ঢাকা মহানগর দক্ষিণের বিক্ষোভ মিছিল : ফ্যাসিবাদ রোধে পথে পথে ব্যারিকেড তৈরি হবে -রিজভী রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী এমপির বাড়িতে আগুনে পেট্রোল বোমা বা নাশকতার সুনির্দিষ্ট আলামত মেলেনি প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী ত্যাগ ও বিশ্বস্ততার মূর্ত প্রতীক গিয়াস উদ্দিন আল মামুন রাজউক’র ইমারত পরিদর্শক তারিফুরের সীমাহীন দুর্নীতি! ( পর্ব-১) *মদ, জুয়া ও নারীদের পেছনেই প্রতিমাসে খরচ করে লাখ লাখ টাকা! বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা ইজতেমা মাঠে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ সাদপন্থিদের নিষিদ্ধ ও ইজতেমা না করতে দেওয়ার দাবি ভোটার হতে যেসব তথ্য লাগবে

২১ ফেব্রুয়ারি বন্ধ থাকবে ঢাবির যেসব রাস্তা

২১ ফেব্রুয়ারি বন্ধ থাকবে ঢাবির যেসব রাস্তা

নিজস্ব প্রতিবেদক

একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস উপলক্ষে আজিমপুর কবরস্থান ও কেন্দ্রীয় শহীদ মিনারে যাতায়াতের জন্য একটি রুট-ম্যাপ প্রণয়ন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় একুশে উদযাপন কেন্দ্রীয় সমন্বয় কমিটি।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ম্যাপ প্রকাশ করেন উপাচার্য ড. এ এস এম মাকসুদ কামাল।

রুটম্যাপ অনুযায়ী, এদিন উপচার্য বাসভবন গেইট থেকে ফুলার রোড মোড়, টিএসসির সড়কদ্বীপ থেকে বকসিবাজার সড়ক, কাজী মোতাহার হোসেন থেকে শহীদ মিনারের সড়ক এবং দোয়েল চত্বর থেকে চানখারপুল পর্যন্ত সড়ক বন্ধ থাকবে।

সর্বস্তরের জনসাধারণ পলাশী মোড় হয়ে সলিমুল্লাহ মুসলিম হল ও জগন্নাথ হলের সামনে দিয়ে শহিদ মিনারে যাবেন এবং পুষ্পস্তবক অর্পণ করবেন।

শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর সেখান থেকে বিশ্ববিদ্যালয় খেলার মাঠের সামনের রাস্তা দিয়ে দোয়েল চত্বর ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রাস্তা দিয়ে চাঁনখারপুল হয়ে শুধুমাত্র প্রস্থান করা যাবে, শহীদ মিনারের দিকে আসা যাবে না।

এছাড়া শহীদদের কবরে শ্রদ্ধা জানানোর জন্য জনসাধারণ হোম ইকোনোমিকস মোড় দিয়ে আজিমপুর কবরস্থানের উত্তর গেটের দিকে যাবে। শ্রদ্ধা প্রদর্শনের পর দক্ষিণ গেট দিয়ে ইডেন মেড় হয়ে বের হবে।শ্রদ্ধাঞ্জলি অর্পণের ক্ষেত্রে যথাযথভাবে রুটম্যাপ অনুসরণ জন্য সকলকে উপাচার্য অনুরোধ করেন।

প্রবেশপথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ বিএনসিসি, রেড ক্রিসেন্ট, রোভার স্কাউটস, রেঞ্জার ও স্বেচ্ছাসেবকবৃন্দ বিভিন্ন দায়িত্বে নিয়োজিত থাকবেন। তাদেরকে যথাযথ সহযোগিতা প্রদানের জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান তিনি।

উপাচার্য বলেন, রাত ১২টা ১ মিনিটে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে প্রথম পুষ্পস্তবক অর্পণ করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রীবর্গ, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা।

এরপর পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করবেন তিন বাহিনীর প্রধানবৃন্দ, সম্মানিত ভাষা সৈনিকবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য, সম্মানিত সিনেট ও সিন্ডিকেট সদস্যবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, অনুষদের ডিনবৃন্দ ও হলের প্রাধ্যক্ষবৃন্দ। এরপর রাত সাড়ে ১২টা থেকে সর্বস্তরের জনসাধারণের শ্রদ্ধাঞ্জলি অর্পণের জন্য শহীদ মিনার উন্মুক্ত থাকবে।

বাংলার জমিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *