Log In

সংবাদ শিরোনাম:
যুবদল ঢাকা মহানগর দক্ষিণের বিক্ষোভ মিছিল : ফ্যাসিবাদ রোধে পথে পথে ব্যারিকেড তৈরি হবে -রিজভী রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী এমপির বাড়িতে আগুনে পেট্রোল বোমা বা নাশকতার সুনির্দিষ্ট আলামত মেলেনি প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী ত্যাগ ও বিশ্বস্ততার মূর্ত প্রতীক গিয়াস উদ্দিন আল মামুন রাজউক’র ইমারত পরিদর্শক তারিফুরের সীমাহীন দুর্নীতি! ( পর্ব-১) *মদ, জুয়া ও নারীদের পেছনেই প্রতিমাসে খরচ করে লাখ লাখ টাকা! বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা ইজতেমা মাঠে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ সাদপন্থিদের নিষিদ্ধ ও ইজতেমা না করতে দেওয়ার দাবি ভোটার হতে যেসব তথ্য লাগবে

কোহলির অফফর্ম প্রসঙ্গে বুমরাহ

কোহলির অফফর্ম প্রসঙ্গে বুমরাহ

সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না বিরাট কোহলির। সর্বশেষ নিউজিল্যান্ড সিরিজ ও বাংলাদেশ সিরিজে রান পাননি তিনি। ঘরের মাঠেও তার এমন রান খরা ক্যারিয়ারে খুব একটা দেখা যায়নি। তাই অনেকেই কোহলির এমন পারফরম্যান্সের সমালোচনা করছেন। তবে জাসপ্রিত বুমরাহ মনে করেন, শীঘ্রই ঘুরে দাঁড়াবেন কোহলি।

সব সংস্করণের ক্রিকেট মিলিয়ে সর্বশেষ ১৩ ইনিংসে কোনো ফিফটি নেই কোহলির। ঘরের মাঠে বাংলাদেশ ও নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজ মিলিয়ে পাঁচ টেস্টে তার ব্যাটিং গড় স্রেফ ২১.৩৩। নিউ জিল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশড হওয়া সিরিজে ৬ ইনিংস মিলিয়ে করতে পেরেছেন কেবল ৯৩ রান।

কোহলির অফফর্ম প্রসঙ্গে বুমরাহ বলেন, ‘কোহলিকে আমার বুঝানোর কিছু নেই। তাঁর অধীনে আমার অভিষেক হয়েছিল। একটা সিরিজ ভালো কিংবা খারাপ যেতেই পারে কিন্তু সে এখনও আত্মবিশ্বাসী।’

রোহিত শর্মা এই সিরিজে খেলছেন না। নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিচ্ছেন বুমরাহ। অজিদের বিপক্ষে অধিনায়কত্ব নিয়ে বুমরাহ বলেন, ‘আমি যখন এসেছিলাম তখন কোচ এবং ম্যানেজমেন্ট আমাকে সেই নিশ্চয়তা দিয়েছে যে আমি দলকে নেতৃত্ব দিতে যাচ্ছি। সেই দায়িত্ব (অধিনায়কত্ব) পালনের জন্য মুখিয়ে আছি। আগেই আমি এটা করেছি এবং সেই মুহূর্তের জন্য অপেক্ষা করছি।’

‘ক্রিকেটের সৌন্দর্য্য হচ্ছে আপনি জিতুন কিংবা হারুন, আপনি আবার শূন্য থেকে শুরু করতে পারবেন। নিউজিল্যান্ড সিরিজ থেকে আমাদের শিক্ষা নিতে হবে কিন্তু আমরা পেছনের কথা মনে রাখতে চাই না। ওইখানের কন্ডিশন ভিন্ন ছিল এবং এখানকার কন্ডিশনও ভিন্ন।’-যোগ করেন তিনি।

বাংলার জমিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *